In the second T20I, the women of Bangladesh raised the possibility of returning to the series by stopping the India women's team below 100. But it did not happen due to batting failure.
source
This time in the last match of the series, the bowlers of Bangladesh raised the letter mark once again. Chasing a small target, the batters did not make any more mistakes this time. Bangladesh saved the standard by winning the last match. At the Sher-e-Bangla Stadium in Mirpur, India scored 102 runs after losing 9 wickets after the allotted 20 overs. Where the maximum 40 runs came from the bat of Harmanpreet. In response, the girls of Bangladesh reached the port of victory by losing 6 wickets in 18 overs and 2 balls.
ভারতকে হারাল বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত নারী দলকে একশর নিচে আটকে দিয়ে সিরিজে ফেরার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ব্যাটিং ব্যর্থতায় তা আর হয়নি।
এবার সিরিজের শেষ ম্যাচে আরও একবার লেটার মার্ক তুললেন বাংলাদেশের বোলাররা। ছোট লক্ষ্য তাড়ায় এবার আর ভুল করলেন না ব্যাটাররা। তাতে শেষ ম্যাচ জিতে মান বাঁচালো বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছিল ভারত। যেখানে সর্বোচ্চ ৪০ রান এসেছে হারমানপ্রীতের ব্যাট থেকে। জবাবে ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।

Comments